এসোসিয়েশন এর সভাপতি শ্রী কালু কুমার দে এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম আবুল হোসেন এর সঞ্চালনায় মিরসরাই এসোসিয়েশন চট্টগ্রাম এর কার্যনির্বাহী পরিষদের গুরুত্বপূর্ণ সভা গতকাল মিরসরাই ভবনে অনুষ্ঠিত হয়।
#সভায় আগামী ০৫ই জানুয়ারি পুনর্মিলনীর সার্বিক প্রস্তুতি নিয়ে বিশদ আলোচনা হয়।
# সভায় মিরসরাই এসোসিয়েশন চট্টগ্রাম এর আগামী নির্বাচন এর জন্য নির্বাচন কমিশন গঠন করা হয়।
প্রধান নির্বাচন কমিশনার-এমডি এম মহিউদ্দিন চৌধুরী
সদস্যঃ অধ্যাপক আলমগীর হোসেন
সদস্যঃ মোঃ আবদুল হাকিম
#আগামী পুনর্মিলনী প্রোগ্রাম এর দায়িত্ব কর্মকর্তাদের মাঝে বন্টন করা হয়।সবাইকে সঠিক ভাবে দায়িত্ব পালনের অনুরোধ করা হয়।
# সভায় পুনর্মিলনী প্রোগ্রাম এ সকল সদস্যদের সার্বিক সহযোগিতা কামনা করা হয়।
সভায় বক্তব্য রাখেন , সিনিয়র সহ সভাপতি এস এম মহিউদ্দিন,সহ সভাপতি ছাবের আহমেদ নিজামী, যুগ্ম সম্পাদক (১ম)মোঃ ইউনুছ ভূইয়া, যুগ্ম সম্পাদক (২য়) তৌহিদ উদ দৌজা, অর্থ সম্পাদক ইঞ্জিনিয়ার হামিদুল হক, দপ্তর সম্পাদক বেলায়েত হোসেন, প্রচার সম্পাদক মেহেদী হাসান চৌধুরী, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক নুরুল ইসলাম ইরান কার্যনির্বাহী সদস্য- নিজাম উদ্দিন হারুন, মোঃ আইয়ুব আলী,এহছানুল আজিম লিটন, এডভোকেট এমরান উদ্দিন স্বপন, দাতা সদস্য জামাল উদ্দিন ও অনান্য সদস্যবৃন্দ।