এসোসিয়েশন এর সভাপতি শ্রী কালু কুমার দে এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম আবুল হোসেন এর সঞ্চালনায় মিরসরাই এসোসিয়েশন চট্টগ্রাম এর কার্যনির্বাহী পরিষদের গুরুত্বপূর্ণ সভা গতকাল মিরসরাই ভবনে অনুষ্ঠিত হয়।সভায় এসোসিয়েশন এর বার্ষিক পূর্নমিলনী ২২, ভবন বরাদ্দ ও এসোসিয়েশন এর কার্যক্রম এর অগ্রগতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
সভায় আগামী বার্ষিক পূর্নমিলনীকে কিভাবে আরো শুশৃঙ্খল ও সুন্দর করা যায় সে বিষয়ে দীর্ঘ আলোচনা হয়।
সভায় বক্তব্য রাখেন , সিনিয়র সহ সভাপতি এস এম মহিউদ্দিন, যুগ্ম সম্পাদক (১ম)মোঃ ইউনুছ ভূইয়া, যুগ্ম সম্পাদক (২য়) তৌহিদ উদ দৌজা ভূইয়া, অর্থ সম্পাদক ইঞ্জিনিয়ার হামিদুল হক,সমাজ কল্যাণ সম্পাদক বাবু মানিক রতন শর্মা, দপ্তর সম্পাদক বেলায়েত হোসেন, প্রচার সম্পাদক মেহেদী হাসান চৌধুরী, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক নুরুল ইসলাম ইরান,সাংস্কৃতিক সম্পাদক আরিফ মঈনুদ্দীন, তথ্য ও পাঠাগার সম্পাদক তাওসিফ ইমরাজ শিহান, কার্যনির্বাহী সদস্য- নিজাম উদ্দিন হারুন, মোঃ আইয়ুব আলী, এহছানুল আজিম লিটন, এ্যাডভোকেট এমরান উদ্দিন স্বপন। মোঃ ইসমাইল নিজামী সবুজ, ও অনান্য সদস্যবৃন্দ।