মিরসরাই এসোসিয়েশন-চট্টগ্রাম এর সর্বস্তরের সম্মানীয় সদস্যবৃন্দকে আগামী ১৪ আগষ্ট, ২০২৬, শুক্রবার, জি ই সি কনভেনশন সেন্টার, চট্টগ্রামে অনুষ্ঠিতব্য বার্ষিক পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহনের জন্য আবারও আন্তরিকভাবে আমন্ত্রণ জানাচ্ছি। একই সাথে সকলের কাছে আর্থিকসহ সার্বিক সহযোগিতা প্রত্যাশা করছি।
এই অনুষ্ঠান উপলক্ষ্যে ইতোমধ্যে আয়োজিত মতবিনিময় সভায় যে সকল সম্মানীয় ব্যাক্তিবর্গ অনুদানের ঘোষনা দিয়েছেন কিন্তু কোন অসুবিধার কারণে আজ অবধি পরিশোধ করতে পারেননি, তাঁদেরকে বিনয়ের সাথে ঘোষিত অনুদানের টাকা স্বল্পতম সময়ের মধ্যে জমা দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি।
‘মিরসরাই এসোসিয়েশন-চট্টগ্রাম’ শিরোনামে ঢাকা ব্যাংক, হালিশহর শাখা, চট্টগ্রামে রক্ষিত এ্যাকাউন্ট নম্বর: ০২৩১০০০০০৪৫৮২ তে দাতার নাম উল্লেখপূর্বক টাকা জমা দিয়ে জমা স্লিপের ছবি হোয়াটসএ্যাপে পাঠিয়ে দিতে পারেন। এছাড়া সন্ধ্যার পরে এসোসিয়েশন অফিসে জমা দিয়ে রিসিট গ্রহন করা যাবে।
আশা করছি, সকল সদস্যবৃন্দ ও তাঁদের পরিবার পরিজনদের অংশগ্রহনে একটি সুন্দর, সুশৃংখল ও উপভোগ্য মিলনমেলা অনুষ্ঠিত হবে। আল্লাহ আমাদের সহায় হোন।
নিবেদনে-
মো: মাহফুজুল হক মণি
সভাপতি
তৌহিদ উদ-দৌজা ভূঁইয়া
সাধারণ সম্পাদক।
